হালাল, হারাম, মাকরুহ, মুবাহ ও মুস্তাহাব
ধর্ম ডেস্ক
ফাইল ছবি
ইসলামের দৃষ্টিতে মানুষের কাজ-কর্মকে হালাল, হারাম, মাকরুহ, মুবাহ ও মুস্তাহাব-এই পাঁচ ভাগে ভাগ করা যায়।
সংক্ষেপে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো-
হালাল :
হালাল অর্থ বৈধ। ইসলাম যে সব কাজকে বৈধ বা জায়েজ স্বীকৃতি দিয়েছে ইসলামি পরিভাষা অনুযায়ী তাই হালাল। একজন মুসলিমের উচিত সর্ব ব্যাপারে হালাল পন্থা ও পথ-পদ্ধতি অবলম্বন করা। যেমন : ব্যবসা হালাল এবং সুদ হারাম।
হারাম :
ইসলামে যে সব কাজকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে তাকে হারাম বলা হয়। এ ধরনের কাজ বর্জন করা বাধ্যতামূলক। হারাম কাজ করলে আল্লাহর শাস্তি পেতে হবে। যেমন: গীবত করা, অপবিত্র কিছু খাওয়া এবং সূর্যদয় এবং সূর্যাস্তের সময় নামাজ আদায় করা ইসলামে হারাম।
মাকরুহ:
মাকরুহ এমন আমল যা পালন করার তুলনায় না করা উত্তম। অর্থাৎ যে কাজ করা জায়েজ কিন্তু না করা উত্তম। মাকরুহ কাজ করলে শাস্তি পেতে হবে না, কিন্তু এ ধরনের কাজ এড়িয়ে যেতে বলেছে ইসলাম। যেমন : আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত ঐ দিনের আসরের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ আদায় করা।
মুস্তাহাব:
মুস্তাহাব এমন আমল যা পালন না করলে কোনো শাস্তি পেতে হবে না। কিন্তু পালন করা ইসলামের দৃষ্টিতে উত্তম। মুস্তাহাব কাজ করলে সওয়াব ও আল্লাহর দরবারে পুরস্কার আছে। যেমন: প্রতি আরবি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার রোজা রাখা মুস্তাহাব।
মুবাহ:
এটি এমন কর্ম যা সম্পাদন বা বর্জন কোনোটিই ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ নয়। আবার একাজ করতে উৎসাহিতও করা হয়নি। যেমন : ক্ষুধা না থাকা অবস্থায় কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা ছাড়া খাবার গ্রহণ করা।
নিউজওয়ান২৪/এনআর
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়